1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান ভিপি নুর

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান ভিপি নুর

আগামী ৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভা শেষে এ দাবি জানান তিনি।

ছাত্র-জনতা আওয়ামী লীগকে সরিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে নুর বলেন, যেসব দুর্নীতিবাজরা স্বৈরাচারী সরকারের সহযোগিতা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

প্রশাসনের অভ্যন্তরে দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করারও দাবি জানান নুর। তিনি বলেন, তবে সবাইকে একসঙ্গে বের করে দেওয়ার পক্ষে নয় গণঅধিকার পরিষদ। এতে সংকট তৈরি হতে পারে।

নুরুল হক নুর আরও বলেন, ছোট অপরাধে ক্ষমা করা যেতে পারে, তবে বড় অপরাধীদের এখনই শাস্তি নিশ্চিত করতে হবে।তিনি বলেন, এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে,

একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আন্তর্জাতিকভাবেও তুলতে হবে। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে।

সভা শেষে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ।প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কোটা সংস্কার আন্দোলন এবং পরিবর্তীতে ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।

সূত্র : অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews