1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দিনাজপুরে ৩৯ মেডিকেল কলেজের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

দিনাজপুরে ৩৯ মেডিকেল কলেজের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (৩০ আগস্ট) অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, এই ৩৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন ও স্থায়ী শাস্তির আদেশ না আসা পর্যন্ত তাদের সাময়িকভাবে ক্যাম্পাস ও ছাত্রবাস থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই সঙ্গে বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাদের সামনে প্রয়োজনে অভিযুক্ত শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ১১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদেরকে ক্যাম্পাস ও আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সাহাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিলে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews