1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডিবি কর্মকর্তার সন্ধান চেয়ে কমিশনারের কাছে স্ত্রীর চিঠি

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

ডিবি কর্মকর্তার সন্ধান চেয়ে কমিশনারের কাছে স্ত্রীর চিঠি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদের সন্ধান চেয়ে ডিএমপি কমিশনার মাইনুল হাসানের কাছে চিঠি দিয়েছেন তার স্ত্রী সাবা তাহসিন। সরকার পতনের সময় বিমানবাহিনীর কর্মকর্তার কাছে রেখে আসা লাইসেন্সকৃত অস্ত্র ফিরিয়ে আনতে গিয়ে ছয়দিন আগে নিখোঁজ হন ওই ডিবি কর্মকর্তা।

বুধবার (২৮ আগস্ট) ডিএমপি কমিশনারের কাছে স্বামীর খোঁজ চেয়ে চিঠি দেন সাবা তাহসিন। চিঠিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের দিন ইফতেখার মাহমুদ বাড্ডা থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সরকার পতনের খবরের পর সারা দেশে পরিস্থিতি খারাপ হতে থাকলে কোরো রকম প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ইফতেখার।

তখনও তার কাছে লাইসেন্সকৃত অস্ত্র ছিল। পরবর্তীতে তিনি ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ক্যান্টনমেন্ট এলাকায় স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ নামে বিমানবাহিনীর এক কর্মকর্তার কাছে আশ্রয় নেন।

বিমানবাহিনীর ফ্যালকন টাওয়ার থেকে গত ১১ আগস্ট তিনি বাসায় ফিরে আসেন। তার আগে নিজের লাইসেন্সকৃত অস্ত্রটি স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের হেফাজতে রেখে আসেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অফিসের কার্যক্রম শুরু হলে ১২ আগস্ট অস্ত্রটি ফেরত নেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে আলতাফকে অনেকবার কল এবং মেসেজ দেন ইফতেখার। কিন্তু তিনি কোনো উত্তর দেননি।

একদিন পর একটি মাধ্যমে জানতে পারেন, অপ্রত্যাশিত ঘটনাবশত এই বিমানবাহিনীর কর্মকর্তা হাউস অ্যারেস্ট রয়েছেন। তখন ইফতেখারের লাইসেন্সকৃত অস্ত্রটি আব্দুল্লাহ ইবনে আলতাফের কাছে থাকার কারণে চিন্তায় পড়ে যান তিনি।

পরবর্তীতে ১৭ আগস্ট অস্ত্র হারিয়ে যাওয়ার বিষয় উল্লেখ্য করে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইফতেখার।

সাবা তাহসিন চিঠিতে লিখেন, এরপর গত ২২ আগস্ট একটি কল পেয়ে ইফতেখার বাসা থেকে গাড়ির চালকসহ বেরিয়ে যান। এরপর চালক তাকে পুরনো বিমানবন্দরে তেজগাঁও বিমানবাহিনীর সদর দপ্তরে নামিয়ে দিলে একজন এসে তাকে ভেতরে নিয়ে যান।

এরপর থেকে তার সঙ্গে ব্যক্তিগত মোবাইল কিংবা অফিশিয়াল নম্বরের কোনটিয় যোগাযোগ করা সম্ভব হয়নি। সব ধরনের যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। কোথাও খোঁজ না মেলায় অবশেষে স্বামীকে ফিরে পাওয়ার জন্য পুলিশ কমিশনারের শরণাপন্ন হলেন সাবা।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, নিখোঁজ সহকারী কমিশনারের স্ত্রীর চিঠি পেয়েছি। আমরা ইফতেখারের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি।

যতটুকু জানতে পেরেছি ইফতেখার ভালো আছেন। নিরাপদ স্থানেই আছেন। দু-এক দিনের মধ্যে তাকে ফিরে পাব বলে, আশা করছি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews