1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেনীতে বন্যাদুর্গত এলাকায় ধর্ম উপদেষ্টার ত্রাণ বিতরণ

  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

ফেনীতে বন্যাদুর্গত এলাকায় ধর্ম উপদেষ্টার ত্রাণ বিতরণ

বন্যাদুর্গত ফেনীর বিভিন্ন এলাকায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান। ফেনী ও কুমিল্লা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর সদর উপজেলার সিলোনীয়া মাদরাসা আশ্রয়ণ পরিদর্শনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান বলেন, ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করেছি এবং ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। আশা করছি খুব দ্রুত এ সংকট কেটে যাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বন্যায় মানুষ ঘরবাড়ি ছেড়ে মসজিদ মাদরাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গতদের সাহায্যার্থে এদেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই।

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সকলে। এটাই আমাদের বড় শক্তি। সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির যেকোনো দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

এ সময় তিনি সিলোনীয়া মাদরাসা আশ্রয়ণ কেন্দ্রের জন্য মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুদ্দিন কাসেমীর কাছে ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া পদুয়ার বাজারে ৩০০ প্যাকেট, মধুপুর জামে মসজিদ এলাকা ৩০০ প্যাকেটসহ মোট ১০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews