1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাবো। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশ নেত্রী বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের মা, স্ত্রী ও তার সন্তানের সাথে দেখা করতে এসেছি। বিএনপি তথা তারেক রহমান শিশুটির পড়াশোনা ও তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা সবসময় তার পাশে থাকবো ইনশাআল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রক্তাক্ত বাংলাদেশের মাধ্যমে শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামজিক মর্যাদার বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

পরে সালাউদ্দিন আহমেদ ভূঞাপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা তিনটার দিকে সালাউদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ইমনের বাড়িতে যান। সেখানে ইমনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের দায়িত্ব গ্রহন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews