স্বাগত বক্তব্য রাখেন ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ। মূল বক্তব্য ও পরবর্তি করনিয় বিষয়ে আলোচনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস, এম, রাজু জবেদ। এরপর ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার অগ্রগতি তুলে ধরেন এবং আগামিতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কাজ করার জন্য মত প্রকাশ করেন। বিশেষ করে ওয়াইপিএজির কোঅর্ডিনেটর এবং সদস্যবৃন্দ আন্দোলনে গৃহিত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পরবর্তিতে করনিয় বিষয়সমূহের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সম্মিলিত পরিকল্পনা গ্রহন করা হয়। যেমন: দুর্গা পূজা উপলক্ষে কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কার্যক্রম, ইন্টার ফেইথ পিস কার্যক্রম এবং মানববন্ধন এর পরিকল্পনা করা হয়। সভায় ছাত্রদল, যুব মৈত্রি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।

Leave a Reply