দিনাজপুর জেলার ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর ও বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভীর হোসেন শাকিল বলেন,সত্যিই বলতে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদের শহীদ ভাইয়েরা তাদের রক্ত বিসর্জন দিয়েছে, সে রক্তের দাম যদি আমাদের দিতে হয় তাহলে এই নয়া স্বাধীনতাকে রক্ষা করতেই হবে।আমাদের ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে যাতে পরবর্তীতে যেন নিরীহ বাঙালি এমন স্বৈরাচারের কবলে না পরে।
আমি সকল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ,চাকুরীজীবি সহ সকল পেশার মানুষ সর্বোপরি ছাত্র জনতাকে আহবান করব আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করব, ন্যায়ের পথে থাকব, হালালের পথে থাকব। যেখানে অন্যায় হবে আমরা রুখে দাড়াব। সংখ্যালঘুদের পাশে দাড়াব। সমাজের আগাছাদের তুলে ফেলব আমাদের বর্তমান জেনারেশন জুমাররা।সর্বোপরি আপনাদের আহবান করব আপনারা সৎ পথে থাকবেন, সাধারণ মানুষের সাথে থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবেন
আমরা ইতিপূর্বে স্বৈরাচারের শাসনামলে দেখেছি যে দুর্নীতি, অনিয়ম এবং বিচার বিভাগের অস্থিরতা আমাদের দেশকে পিছিয়ে দিয়েছে। এক কথায় পুরো জাতিকে জিম্মি করে শোষণ করা হয়েছে। তবে আমাদের চাওয়া বদলা নয়, বরং আমরা চাই বদলে দিতে। ছাত্র-জনতার এই অভ্যুত্থান থেকে সকল রাজনৈতিক দলগুলোর নেতাদের শিক্ষা নেওয়া উচিত যে এই নতুন প্রজন্ম কোন স্বৈরাচারকে সহ্য করেনি এবং ভবিষ্যতেও করবে না।
এই পরিবর্তন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাস্তবায়িত হতে হবে প্রশাসনের প্রতিটি স্তরে। দুর্নীতি, অযৌক্তিক নিয়মনীতি এবং বিচার বিভাগের সংস্কারে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের লক্ষ্য হল আমাদের বর্তমান সিস্টেমকে পরিবর্তন করা এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, এই পরিবর্তন আনার মাধ্যমে দেশবাসী এক নতুন দৃষ্টিভঙ্গি পাবে। আমরা সবাই মিলে এগিয়ে যাব, যেখানে প্রতিটি মানুষ ন্যায়বিচার, সমতা এবং সুশাসনের অধিকার লাভ করবে।

Leave a Reply