1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“কুষ্টিয়ার পিএফজি এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত”

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

“কুষ্টিয়ার পিএফজি এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত”

সাঈদ ইবনে হানিফ:

আজ বুধবার কুষ্টিয়া সদর উপজেলায় ধোঁয়া রেস্টুরেন্ট এর সম্মেলন কক্ষে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সদ্য ছাত্র সমাজের বিজয়কে স্বাগত জানানো হয়। এরপর বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পিএফজির ধর্মীয় নেতা জনাব মাওলানা মো: শরিফুজ্জামান।

কুষ্টিয়া সদর উপজেলার পিএফজি এর পিস এ্যাম্বাসেডর জনাব আব্দুল মান্নান বাদশা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম. রাজু জবেদ, সভাপতিত্ব করেন পিএফজির সদস্য এবং সুজনের জেলা সভাপতি অধ্যাপক আবু হেনা মুহা: গোলাম রসুল বাবলু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর অধ্যাপক জনাব শফিকুল ইসলাম, পিস এম্বাসেডরগণ বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব মঞ্জুরুল ইসলাম ডাবলু,

মো: আসাদুজ্জামান, প্যানেল মেয়র আফরিদা আফরিন রেখা, জাতীয় পার্টি নেত্রি ও পৌর কাউন্সিলর রিনা নাসরিন, বিএনপির কাউন্সিলর আতাউল গনি ওসমান, ওয়ার্কাস পার্টির সভাপতি এসরারুল হক, ধর্মিয় নেতা মো: শরিফুজ্জামান এবং বিএনপির জয়েন্ট সেক্রেটারি মিরাজুল ইসলাম রেন্টু, খেলাফত মজলিস দলের নেতা বেনজির হোসাইন, ইয়ুথ লিডার গোলাম মওলা, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ, মো: জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পিএফজির কোঅর্ডিনেটর অধ্যাপক শফিকুল ইসলাম। এরপর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার অগ্রগতি তুলে ধরেন এবং আগামিতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কাজ করার জন্য মত প্রকাশ করেন। বিশেষ করে ওয়াইপিএজির কোঅর্ডিনেটর এবং সদস্যবৃন্দ আন্দোলনে গৃহিত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পরবর্তিতে করণিয় বিষয়সমূহের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সম্মিলিত পরিকল্পনা গ্রহন করা হয়। যেমন: সামাজিক সম্প্রীতি কমিটি নিয়ে মিটিং, ইন্টার ফেইথ পিস কার্যক্রম এবং মানববন্ধন এর পরিকল্পনা করা হয়। সবশেষে রাজনৈতিক, ধর্মিয় ও নৃগোষ্টিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে কুষ্টিয়া সদর উপজেলাতে সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি গ্রহন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews