চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা জামায়াতের আয়োজনে জেলা ও উপজেলায় কর্মরর্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলা জামায়াত ইসলামী কার্যলয়ে শিবগঞ্জ পৌর জামায়তের আমির আবদুল আযিয মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, তিনি বলেন ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছিল।
অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্রজনতার গন-অভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে সংবাদকর্মীরা স্বাধীন হলো। তিনি দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার জামায়াতের নায়েবে আমির মো জাফর আলী, শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌর সেক্রেটারি আব্দুর রউফ, শিবগঞ্জ পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফেজ শামীম রেজা,
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ,
সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, জালাল উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply