1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা, হ্যারিসকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টির আহ্বান

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা, হ্যারিসকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টির আহ্বান

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

গত ২১ আগস্ট, ২০২৪,সাবেক শিকাগোতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার জন্যে ‘প্রস্তুত’।
শিকাগোয় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে মঙ্গলবার ওবামা এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘কমলা হ্যারিসও প্রেসিডেন্ট হওয়ার জন্যে প্রস্তুত। তিনি এমন এক ব্যক্তি যিনি তার পুরো জীবন কাটিয়েছেন সে সব জনগণের জন্যে, যাদের একটি কণ্ঠস্বর প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেট দলের প্রার্থী। তাকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হচ্ছে।বারাক ওবামা বলেছেন, ”যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।”তিনি আরও বলেন, ‘আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরো নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।”

এ সময় সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ট ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘একজন ৭৮ বছর বয়সি ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমলা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।’

ওবামার অভিযোগ, ‘ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, তাকে যারা সমর্থন করে, তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরোনো কৌশল।

কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো চার বছর সময় দিতে পারি না।’ভাষণে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews