1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১২৬ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা

  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১২৬ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলি করে বাবলু ফারাজী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে।

এছাড়া কুষ্টিয়ার সাবেক তিন সংসদ সদস্য মাহাবুবুল আলম হানিফ, কামারুল আরেফিন ও আব্দুর রউফসহ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মাহফুজুল হক ও সদর থানার একাধিক এসআই,

হানিফের ভাই আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ ১২৬ জনের নামে মামলা করা হয়। 

সোমবার (১৯ আগস্ট) বিকালে নিহত বাবুলের ছেলে সুজন মাহমুদ কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে মামলাটি দায়ের করেন। আদালত সূত্র জানায়,

বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের থানা মোড়ে বাবুলকে গুলি করে হত্যা করা হয়।

সে শহরে ফেরি করে গামছা-লুঙ্গি বিক্রি করতেন। বাবুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews