1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদক ব্যবসায় বাধা দেওয়া আব্দুর রাজ্জাক মেম্বার লাঞ্চিত

  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায় বাধা দেওয়া আব্দুর রাজ্জাক মেম্বার  লাঞ্চিত

বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সিমান্ত ঘেষা দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলু মিয়াকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় একই ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাকসহ সমাজ সেবার দুই কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে দুলু মিয়ার বিরদ্ধে।

জানা যায়,দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বানিয়াটারী (মাঝাপাড়া)এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে দুলু মিয়া সিমান্ত দিয়ে বিভিন্ন মাদকদ্রব্য এনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন যায়গা বিক্রয় করেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে একই ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক সিমান্তে বিজিপি ও আদিতমারী থানা পুলিশকে দুলুর বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।এতেই বেজায় চটে যায় দুলু মিয়া।সুযোগ খুজঁতে থাকেন কিভাবে মেম্বার আব্দুর রাজ্জাককে হেনস্তা করা যায়।

১৫ আগষ্ট সকালে আদিতমারী সমাজ সেবা থেকে দুইজন কর্মকর্তা আব্দুল ওহাব ও মুস্তাফিজার রহমান দুর্গাপুর ইউনিয়ের মাঝাপাড়ায় গিয়ে মেম্বার আব্দুর রাজ্জাককে খুঁজে বের করে ৫ জন ঋণ খেলাপীর কথা বলেন।

তারা হলো; এই নওশাদ আলী(৩০) বাক প্রতিবন্ধী,সাইফুল ইসলাম(৩৫) বাকপ্রতিবন্ধী,জসিম হক(৩৪)শারিরিক প্রতিবন্ধী,ডাবলু মিয়া(৪০) শারিরীক প্রতিবন্ধী ও টুলটুলি বেগম (৫৫) শারিরিক প্রতিবন্ধী।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়,এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর চাষযোগ্য কোন জমি নাই।তিনি কোন কাজও করেন না।সারাদিন দুইটা এনড্রোয়েট ফোন নিয়ে চলাচল করেন।আর রাত হলেন চলে যান সিমান্তের কাটা তারের কাছে।

ওপার থেকে ভারতীয়রা ফেনসিডিলের বস্তা ফেলে দিলে তা তিনি কুড়িয়ে এনে মোটরসাইকেলের টাংকিতে অভিনব কায়দায় লুকিয়ে জেলা ও জেলার বাহিরে পাঠিয়েদেন।

মাঝিটারি এলাকার লিয়াকত জানান,দুলু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী।তার কাজই হলো রাতে সিমান্ত থেকে মাদক এনে বিক্রয় করা।সম্প্রতি রাজ্জাক মেম্বার তার বিরুদ্ধে বিজিপি ও থানা পুলিশের কাছে শুনেছি অভিযোগ দিয়েছে।দুলু সুযোগের অপেক্ষায় ছিল।তাই কাল প্রতিশোধ নিয়েছে।

আদিতমারী সমাজ অফিস সূত্রে জানা, যায়,২০০১ সালে   বিএনপি সরকার আমলে এই নওশাদ আলী(৩০) বাক প্রতিবন্ধী,সাইফুল ইসলাম(৩৫) বাকপ্রতিবন্ধী,জসিম হক(৩৪)শারিরিক প্রতিবন্ধী,ডাবলু মিয়া(৪০) শারিরীক প্রতিবন্ধী ও টুলটুলি বেগম (৫৫) শারিরিক প্রতিবন্ধী এই ৫ জন সমাজ সেবা অফিস প্রত্যেকে ১০ হাজার করে বিনা সুদে লোন নেয়।

কিন্তু বিগত ২৩ বছরে লোন পরিশোধ না করায় হাসিনা সরকার পতনের পর ড.ইউনুসের অন্তবর্তী কালিন সরকার আমলে আদিতমারী সমাজ সেবা অফিস থেকে লোন উত্তলোনের জন্য দুর্গাপুর ইউনিয়নের মাঝিটারিতে যায়।

দুলু মিয়ার প্রতিবন্ধী ভাই ডাবলুর বাড়ীতে গেলে সমাজ সেবার দুই অফিসার ও সাথে থাকা আব্দুর রাজ্জাক মেম্বারকে চরম ভাবে লাঞ্চিত করে।পরে অবস্থা খারাপ পর্যায়ে গেলে দুলু মিয়ার ভাই দাবী করে,আমি লোন তুলে মেম্বার রাজ্জাককে দিয়েছি।

রাজ্জাক মেম্বার এই টাকা আত্মসাৎ করেছে।দুলু মিয়া লাঠি নিয়ে মেম্বারের উপর চড়াও হয়।তখন আব্দুর রাজ্জাকের ছেলে আবির হোসেন মাদক ব্যবসায়ী দুলু মিয়াকে পিটায়।পরে দুলু মিয়া এই ঘটনার প্রতিকার চেয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে মাদক ব্যবসায়ী দুলু মিয়া বলেন,আমি আগে মাদক ব্যবসা করতাম।এখন করি না।মেম্বার রাজ্জাক প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ করেছে আমি প্রতিবাদ করলে আমাকে মারা হয়েছে।

দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক বলেন,আমি প্রতিবন্ধীদের লোন তুলার বিষয়ে জানি।কিন্তু তারা আমাকে কোন টাকা দেয়নি।

মাদক ব্যবসায়ী দুলু আমাকে পরিকল্পিত ভাবে হেনস্থা করার জন্য আমার উপররে দোষ চাপাচ্ছে।কারন আমি তার মাদক ব্যবসার বিষয়ে বাধা দিয়েছিলাম।আদিতমারী থানার ওসি মাহমুদ-উন নবী বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews