1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সারাদেশ ফেনী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজে তালা, সড়ক অবরোধ

  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

সারাদেশ ফেনী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজে তালা, সড়ক অবরোধ

ফেনীর ছাগলনাইয়ার মনুরহাট আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মহাতাব হোসেন প্রমানিককে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করায় অফিস কক্ষ ও ক্লাস রুমে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পাঁচ ঘণ্টা ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

রোববার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জানা যায়, সপ্তাহখানেক ধরে আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মহাতাব হোসেন প্রমানিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই সময় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন তারা। সর্বশেষ গত বৃহস্পতিবার অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে সময় বেধে দেন শিক্ষার্থীরা।

কিন্তু অধ্যক্ষ পদত্যাগ না করায় এর প্রতিবাদে রোববার সকাল থেকে কলেজের অফিস কক্ষ ও ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেন তারা। পরে পাঁচ ঘণ্টা ধরে ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়ক অবরোধ করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় স্থানীয় শিল্পীদের নিয়ে বিপ্লবী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিনু নামে আন্দোলনকারী একজন বলেন, শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়ার পরও অধ্যক্ষ নির্লজ্জের মতো পদত্যাগ করেননি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আমরা তদন্ত করছি। চলতি সপ্তাহে কলেজ গভর্নিং বডির সভা রয়েছে। আমরা দ্রুত একটি সিদ্ধান্তে যাব। অধ্যক্ষ কোথায় জানতে চাইলে ইউএনও বলেন, তিনি চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন। তবে কতদিনের ছুটিতে রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews