1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৯ আগষ্ট) দুপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দাসী-যমুনা সেতু সড়কের স্কুল রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ইভটিজারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বাবু সুবাস চন্দ্র পাল, হাবিবুর রহমান সংগ্রাম, শিক্ষার্থী সুরভী আক্তার, লামিয়া জান্নাত, নুসরাত ইমরোজ মাইশা, জিহাদ হাসান, মাহবুব হোসেন প্রমুখ।

শিক্ষার্থী সুরভী, মাইশা ও লামিয়া বলেন- আমরা বিদ্যালয়ে যাওয়া আসার সময় কিছু বখাটে ছেলে রাস্তায় রাস্তায় বসে থাকে এবং খারাপ খারাপ কথা বলে। বিভিন্ন ভাবে খারাপ ইশারা ইঙ্গিত করে এবং অশালীন মন্তব্য করে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না।

কেউ প্রতিবাদ করলে তাকে অপমান করে। তারা আরো বলেন- আমরা মেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারি না। যেকোন সময় অঘটন ঘটতে পারে এমন আশঙ্কায় থাকতে হয়। আমরা আমাদের নিরাপত্তা দাবি ও বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করে। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী সহ শিক্ষকদের। তাই প্রশাসনের প্রতি আহ্বান করছি যেন, বখাটে ও ইভটিজারদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews