চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় পাঁচজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।
গতকাল শনিবার সকালে তাঁদের আটক করা হলেও যাচাই-বাছাই শেষে আজ রবিবার (১৮ আগষ্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।
আটককৃত ভারতীয় চোরাকারবারীরা হলো ভারতের মুর্শিদাবাদ এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের মোঃ আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলের রনি মহালদার (১৭) এবং মেনাউলের ছেল ওলিল মহালদার (১৮)।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।





Leave a Reply