1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ পুলিশের বিতর্কিত ১৫ কর্মকর্তা পলাতক

  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের বিতর্কিত ১৫ কর্মকর্তা পলাতক

গোটা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে আসলেও দেখা মিলছে না ব্যাপক আলোচিত ১৫ পুলিশ কর্মকর্তার। অন্তর্বতীকালীন সরকারের আল্টিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি তারা। কারও কক্ষের দরজায় ঝুলছে তালা। আবার কারও কক্ষ খোলা পাওয়া গেলেও চেয়ার-টেবিল নেই। এ অবস্থায় প্রশ্ন উঠেছে সেই পুলিশ কর্মকর্তারা এখন কোথায়? এ কর্মকর্তারা বাদেও বাধ্যতামূলক অবসরে যাওয়া কয়েকজনেরও খোঁজ মিলছে না।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেকেই রয়েছেন আত্মগোপনে। এদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি। তারা ১৫ আগস্টের মধ্যে কাজে যোগদান না করলে পলাতক বলে গন্য হবে।

ডিএমপি সূত্রে জানা যায়, যে সব পুলিশ কর্মকর্তা এখনো কাজে যোগ দেননি তাদের মধ্যে আছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হারুন অর রশীদ, অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম) মো. আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার সাহা, যুগ্ম কমিশনার (ডিবি) খন্দকার নুরন্নবী,

সনজিত কুমার রায়, যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মেহেদি হাসান, যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর) সুদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, যুগ্ম কমিশনার (লজিস্টিক) জায়েদুল আলম, যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি ও সাপোর্ট সেন্টার-উত্তর) আশরাফ হোসেন, যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি ও সাপোর্ট সেন্টার-দক্ষিণ) মো. শহিদুল্লাহ, যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) এবিএম মাসুদ হোসেন ও উপকমিশনার (উত্তরা) কাজী আশরাফুল আজীম।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএমপি সদর দপ্তরের ক্রাইম বিভাগ, প্রশাসন বিভাগসহ দু-একটি ইউনিটের সদস্যরা পুরোদমে অফিস করছেন। বাকিদের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। অনেকের ফোনও বন্ধ। তবে থানাগুলোয় ৯৫ শতাংশ পর্যন্ত পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, কারা কারা এখনো কাজে যোগ দেননি, তার প্রকৃত হিসাব এ মুহূর্তে নেই। তবে বেশির ভাগই কাজে যোগ দিয়েছেন। কিছু কিছু আছেন যারা ছুটিতে, কেউ আহত হয়ে চিকিৎসাধীন। এরপর কোনো কারণ ছাড়াই যারা অনুপস্থিত, তাদের কাছে অবশ্যই আমরা কৈফিয়ত তলব করব।

কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের ১৫ আগস্টের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। কিন্তু তাঁর আলটিমেটাম শেষ হলেও ক্ষমতাচ্যুত সরকারঘেঁষা হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওই ১৫ কর্মকর্তা ১৬ আগস্ট পর্যন্ত কাজে যোগ দেননি বলে জানা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছিলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা আর ‘চাকরি করতে চাইছেন না’ বলে ধরে নেওয়া হবে। সে হিসেবে পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে। ১৫ আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না পুলিশের।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews