1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশে ৩২ কর্মকর্তাকে বদলি

  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

পুলিশে ৩২ কর্মকর্তাকে বদলি

 

পুলিশের বিভিন্ন পদমর্যদার ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতর থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশের মাধ্যমে এই ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়।পরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

এতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক অফিস আদেশে পুলিশ সদর দফতরের তিন জন অ্যাডিশনাল ডিআইজিকে পদায়ন করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দফতরের এলআইসি শাখার অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলামকে অ্যাডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), পার্সোনাল ম্যানেজমেন্ট-১-এর অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ নাসিরুল ইসলামকে এলআইসি শাখায় এবং অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে ডিএমপি কমিশনার মো. মাইনুল ইসলামের সই করা পৃথক তিন আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও উপকমিশনারের বেশ কিছু পদে রদবদল হয়েছে। এরমধ্যে ডিএমপি উপকমিশনার ইসরাইল হাওলাদারকে ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম), ডিএমপির উপকমিশনার মো. মাসুদ করিমকে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট), ডিএমপির উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির যুগ্ম কমিশনার (পিওএম),

ডিএমপির উপ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত, অপারেশন), ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার, ডিএমপির উপ-কমিশনার রনওক জাহানকে ডিএমপির রমনা বিভাগের (ট্রাফিক) উপ-কমিশনার এবং তেজগাঁও বিভাগের উপ- কমিশনার মো. রিয়াজুল হককে গুলশান বিভাগের উপ-কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার সদর দফতরে সংযুক্ত, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) এবিএম মাসুদ হোসেন, ডিএমপির যুগ্ম কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে (পিওএম) ডিএমপির যুগ্ম কমিশনার সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির রমনা বিভাগ উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেনকে ডিএমপির সদর দফতরে উপ-কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আইজিপির অপর এক আদেশে ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে ডিএমপিতে বদলি করা হয়েছে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেনকে, পিবিআই’য়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার এম শাহরিয়ার আব্দুল্লাহ-বিন-ফরিদ ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রেজাকে।

অন্য পাঁচ কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তারা হলেন- রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদকে পুলিশ টেলিকম সংস্থা, র‌্যাবের শাহেদা সুলতানাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, টাঙ্গাইল পিটিসির ফারিয়া আফরোজকে পুলিশ সদর দফতরে, দিনাজপুর বীরগঞ্জের মো. রাশেদ হাসানকে এসবি এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এর আগে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার ৩ নারী কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। পুলিশ জানায়, ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-কমিশনার,

ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফারজানা ইয়াছমিনকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) এবং ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-কমিশনার কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews