1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুখরালী জামে মসজিদে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুখরালী জামে মসজিদে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান

১৪ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার এশার নামাজের পরে কুখরালী উত্তরপাড়া জামেমসজিদে কুখরালী এলাকাবাসীর আয়োজনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন কুখরালী উত্তরপাড়া জামেমসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ শেখ সাকিল হোসেন।

এসময় তিনি বলেন,উপমহাদেশের প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। মাহফিল, সভা, সমাবেশে তার জ্ঞানগর্ভ বক্তব্য সমাজের সকল স্তরের মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করেছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত ও অনুসারী।

আল্লামা সাঈদীর সুমিষ্ট ও জ্ঞানগর্ভ আলোচনায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। দেলোয়ার হোসেন সাঈদী কুরআনের যে অসামান্য খেদমত করেছেন, তা নি:সন্দেহে অতুলনীয় ও বেনজীর।

আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় কুরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাগ্রন্থ আল-কুরআনের তাফসিরের জন্য ছুটে বেড়িয়েছেন। কুরআনের একনিষ্ঠ এই খাদেমের তাফসির শুনে বহু অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার এসব খেদমত ও অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া অনুষ্ঠানে দেলোয়ার হোসেন সাঈদীর সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদ শিক্ষার্থী দের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews