1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই দেশের নাগরিক: হেফাজত মহাসচিব

  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই দেশের নাগরিক: হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই দেশের নাগরিক এবং সমঅধিকার ভোগ করি।মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সাজিদুর রহমান বলেন, আল্লাহর রসুল (সা.) বলেছেন, অমুসলিমের ওপর যারা জুলুম করে, তাদের অধিকারে কেউ কম দেয়, সাধ্যের বাইরে কোনো কাজ তাদের ওপর চাপিয়ে দেয়, অন্যায়ভাবে তাদের কাছ থেকে কিছু নিয়ে নেয়, কিয়ামতের দিন আমি নবি আল্লাহর কাছে বিচারপ্রার্থী হব।

এই হচ্ছে সংখ্যালঘুর বিষয়ে নবির নির্দেশনা। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো সংখ্যালঘু আক্রান্ত হতে পারবে না, করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা রাত্রিবেলা মন্দির পাহারা দিচ্ছি। এটা নতুন কিছু নয়। ১৯৯১ সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলার পর তখনও আমরা বড় হুজুরের (প্রয়াত মাওলানা সিরাজুল ইসলাম) নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরগুলো পাহারা দিয়েছি।

মসজিদ ভাঙায় আমরা মন্দির ভাঙব, তা ইসলাম সমর্থন করে না।এদিকে বুধবার (১৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান তিনি।

এ সময় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সহসভাপতি কারী বোরহান উদ্দিন,

মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান, মাওলানা ওবায়দুল্লাহ মাদানি ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews