1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমিকাকে না পাওয়া কলেজছাত্রের আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

প্রেমিকাকে না পাওয়া কলেজছাত্রের আত্মহত্যা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর কাদের গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল (বর্তমান গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী) গ্রামের মোঃ দুলাল মন্ডলের ছেলে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুর কাদেরের সঙ্গে এক বছর আগে সহপাঠী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটির অন্য জায়গা বিয়ের কথা চলায় মঞ্জুরকে বিয়ের জন্য চাপ দেয়। ছেলেটি তার সম্পর্কের কথা বাবা মাকে বলতে না পেরে তার বোনকে জানালে তার বোন ভাইয়ের চাকরি না হওয়া পর্যন্ত ওই মেয়েকে ধৈর্য ধরতে বলেন।

কিন্তু মেয়েটি বারবার তাকে বিয়ে করার চাপ দেয় মঞ্জুরকে। সে এসব চাপ সহ্য করতে না পেরে এবং মেয়েটিকে বিয়ে করতে না পেরে বৃহস্পতিবার সকালে ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

মঞ্জুর কাদেরের বোন সুমি জানান, গতকাল রাতে একই ঘরের একরুমে আমার বাবা মা ও আরেক রুমে আমার ভাই মঞ্জুর ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে বাবা ভ্যানগাড়ি নিয়ে বেড়িয়ে যায় এবং মা ঘুমিয়েই থাকে। এই সুযোগে আমার ভাই সকালে তার রুম থেকে উঠে পাশের খালি রুমে গিয়ে ঘরের ধরনার সঙ্গে ওড়না ও গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ওই লাশের সুরতহাল করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews