1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাসর রাতে নববধূকে ধর্ষণ করলো স্বামীসহ তিনবন্ধু

  • রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

বাসর রাতে নববধূকে ধর্ষণ করলো স্বামীসহ তিনবন্ধু

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

টাঙ্গাইলের কালিহাতীতে বাসর ঘরে এক নববধূকে তার স্বামী সহ তিনবন্ধু পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ (২৫) ও তার বন্ধু জহুরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরেক বন্ধু রবিন মিয়া।

শুক্রবার (২৬ জুলাই) কালিহাতী থানায় স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযুক্তরা হলেন- স্বামী আব্দুল বাছেদ ও তার বন্ধু জহুরুল ইসলাম এবং রবিন মিয়া।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে করে ওই নববধূকে নিজের বাড়িতে তোলেন বর। বাসর ঘরে প্রবেশের পর প্রথমে বর নিজে এবং তার সহযোগিতায় তার দুই বন্ধু নববধূকে ধর্ষণ করে। পরে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকলা পাড়া গ্রামে মেয়ের বাবার বাড়িতে বিয়ের ফিরানিতে গিয়ে ভুক্তভোগী নববধূ এ বিষয়ে জানিয়ে দেন।

স্বামীসহ তার বন্ধুরা এ ঘটনার কথা স্বীকার করেছেন বলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানিয়েছেন।

এ প্রসঙ্গে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনার সাথে আমি পরে সাক্ষাতে কথা বলছি।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ বৃহস্পতিবার (২৫ জুলাই ) ভোরে অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ ও তার বন্ধু জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী নববধূকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে অভিযুক্ত স্বামী ও তার বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews