1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ

  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

ঘাটাইলে কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার কলেজ মোড় চত্বরে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টায় কলেজ মোড় চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে।

পরে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাসস্ট্যান্ড ঘুরে কলেজ মোড় চত্বরে এসে সড়ক অবরোধ করে। আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গতকাল বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজ মোড় চত্বরে সড়ক অবরোধ করলে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীদের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews