টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান করে কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু সেতু গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের কারণে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়।
শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কার আমাদের প্রাণের দাবি। যে পর্যন্ত সংস্কারের কোনো ব্যবস্থা না হচ্ছে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া নিরীহ শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে একত্রিত হয়ে গোল চত্বর এলাকায় অবস্থান নিয়েছিল।
এতে দুই দিকের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার বলার পর দুপুর সাড়ে ২৩ টার দিকে চলে যায়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply