টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন খান (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্নীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ভুগছিলেন। তাকে
শনিবার (১৩ জুলাই) জোহরের নামাজের পর দক্ষিণ লোকের পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন শোক জানিয়েছেন।





Leave a Reply