অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের তিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে করে লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।এদিবস উপলক্ষে বৃহস্পতিবার ১১ জুলাই সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ লালমনিরহাটের আয়োজনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান।এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, পরিবার পরিকল্পনা কল্পনা লালমনিরহাটের উপপরিচালক ডাঃ হারুনর রশিদ, সদর হাসপাতাল লালমনিরহাটের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মুকাদ্দেম, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীরপ্রতীক,
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও বিশিষ্ট সমাজ সেবক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।এ সময় পরিবার পরিকল্পনা বিভাগ লালমনিরহাটের অন্যান্য কর্মকর্তা – কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনীধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় অন্যান্য অবদান স্বরূপ পুরস্কার বিতরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply