1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৪৪ ধারা অমান্য করে উত্তর গোবধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও অগ্নিসংযোগ

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

১৪৪ ধারা অমান্য করে উত্তর গোবধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও অগ্নিসংযোগ

এম ডি নজরুল ইসলাম ;লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গত ১ জুন সকাল সাড়ে ০৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ নং উত্তর গোবধা গ্রামে ১৪৪/৪৫ ধারা অমান্য করে প্রভাবশালী একদল দস্যু ধান কর্তন করে নিয়ে যাওয়া এবং বাড়িতে অগ্নিসংযোগ করে। দেশীয় অস্ত্র সজ্জিত ২০-২৫ জনের একটি দল নিরীহ দলিল উদ্দিনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে এবং প্রায় দেড় লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস করে।

এই হামলার ঘটনায় দলিল উদ্দিন বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, বিবাদীগণ মতিয়ার ও আতিয়ার গং জমির মালিকানা নিয়ে আদিতমারী সহকারী জজ আদালতে একটি মিথ্যা মামলা করেন, যা আদালত খারিজ করে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা দলবদ্ধ হয়ে ২০/২৫ জনের একটি দল নিয়ে হামলা চালায়। ৭৪ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায় এবং বাড়িতে অগ্নিসংযোগ করে। দলিল উদ্দিনের ছেলে আরিফুল ইসলামকে মারধর করে তার হাতে-পায়ে ফোলা জখম করে চলে যায়।

দলিল উদ্দিন জানান, বিবাদীরা তার জমির ধান কাটতে গেলে প্রথমে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়ে। পরবর্তীতে ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে তারা পুনরায় ধান কেটে নিয়ে যায়। স্থানীয় মেম্বার নবীকুল কাজিকে ফোনে না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসার আগেই বিবাদীরা ধান চুরি ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তীতে চুরি যাওয়া ধান উদ্ধার করে মেম্বার নবীকুল কাজির নিকট পুলিশ জিম্মায় রাখে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কাশেম ও হেলাল উদ্দিন জানান, বিবাদীরা এতটাই ভয়ংকর যে তাদের অত্যাচারে গ্রামের লোকজন আতঙ্কিত ও অশান্তিতে বসবাস করছেন।

দলিল উদ্দিনের দাবি, এই ঘটনায় তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন-ন্নবীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীদের ধরার চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews