টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে বন্যার্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,
মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম তরফদার বাদল, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম প্রমুখ।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি ও মসলা সহ সাড়ে চৌদ্দ কেজি ওজনের প্যাকেট, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির পাত্র বিতরণ করা হয়। এসময় বন্যার্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪’শ মানুষের মাঝে সহায়তা সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।


Leave a Reply