লালমনিরহাট আদিতমারী উপজেলা চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৬জুলাই) সকালে উপজেলার আদিতমারি
পশ্চিমপাড়া গ্রামে শশুর বাড়ি থেকে আখি মনি (১৭) নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
আখি মনি লালমনিরহাট তালুক খুঁটামারা বত্রিশ হাজারী গ্রামের আইনুল হকের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাট আদিতমারী উপজেলা সৌদি আরব প্রবাসী
শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে বিয়ে হয় আখি মনি বিয়ের ১০মাস পর স্ত্রীকে তার নিজ বাড়িতে রেখে সৌদি আরব পাড়ি দেন শাকিল ।
এরপর থেকে আখি বাবার বাড়ি থেকে লালমনিরহাট ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
প্রতিদিনের মতো শুক্রবার বার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আখি মনি ।

শনিবারসকালে আখি মনির শশুর নূর মোহাম্মদ ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখেন তখন তাকে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে খেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের ধারণা,
আখি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ।
এদিকে আখি শয়ন কক্ষে একটি খণ্ড খণ্ড চিরকুট পাওয়া যায়।
খণ্ড খণ্ড চিরকুট মিলিয়ে দেখা যায়, এতে লেখা রয়েছে ‘আব্বু-আব্বু তোমরা আমাকে ক্ষমা করো।
তোমরা আমাকে আগামীকাল সকাল ১১ টায় নিয়ে যাবা আমার জীবনে কিছু নেই তোমরা আমাকে ক্ষমা করো।আদিতমারী থানার (ওসি) মাহমুদ উন নবী বলেন,

আমরা আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আখি আত্মহত্যা করেছেন।
তবে প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





Leave a Reply