টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার,
ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম তরফদার বাদল,
প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, মোঃ দিদারুল আলম মাহবুব, সাইদুল ইসলাম তালুকদার দুদু, মোঃ মাসুদুল হক মাসুদ,
মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল রতন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম মেম্বার, সাবেক ফুটবলার মনিরুল ইসলাম লিপ্টন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অর্জুনা ইউনিয়ন ফুটবল একাদশ ও নিকরাইল ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় নিকরাইল ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে
হারিয়ে অর্জুনা ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেন। এই টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলায় বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।





Leave a Reply