টাঙ্গাইলের ভূঞাপুরে লাকড়ী মজুদ ও পোড়ানোর দায়ে কবির ব্রিকস বন্ধ ঘোষণা, তিন লাখ টাকা জরিমানা ও মজুদকৃত বিপুল পরিমাণ লাকড়ী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির ব্রিকসে ইট পোড়ানোর
জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লাকড়ী মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় তিন লাখ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সেই সাথে বিপুল পরিমাণে লাকড়ী জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Leave a Reply