লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাসেলস ভাইপার ভেবে নোনাডোরা সাপকে পিটিয়ে মেরে ফেলেছে জেলেরা। আজ সোমবার (২৪জুন) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরাঞ্চলে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সকালে তিস্তা নদীর একটি নালায় ধরায় মাছ ধরার টেপরাই বসায় স্থানীয় জেলেরা। দুপুরে সেই টেপরাই তুলতে গিয়ে সেখানে একটি সাপ দেখতে পান তাঁরা। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে বিষধর রাসেলস ভাইপার ভেবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদিন বাবলু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা এটিকে বিষধর রাসেলস ভাইপার সাপ ভেবে মেরে ফেলেছে। বিষধর সাপ আতঙ্কে ভুগছে মানুষ।
কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, শৌলমারীর চরে যে সাপটি উদ্ধার করেছে সেটি রাসেলস ভাইপার নয়। এটি নোনাডোরা সাপ। যা স্থানীয়রা মেরে ফেলেছে। এর সঙ্গে রাসেলস ভাইপারের কোনো সাদৃশ্য নেই।

Leave a Reply