লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামে তুচ্ছ ঘটনায় কিশোর কোরবান আলী (১৭) হাত ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী জাহাঙ্গীর গং।এই ঘটনায় কিশোর কোরবান আলীর বড় ভাই সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শীদের তথ্য মতে জানা যায় ১৬ই জুন রবিবার সকাল ১১টায় কিশোর কোরবান আলী ব্যাটারিচালিত মিশুক নিয়ে ফুলগাছ গেট দিয়ে যাবার সময় একটি বাচ্চার সাথে ধাক্কা লাগে,এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতান্ডা হয়,এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদী জাহাঙ্গীর লোকজন নিয়ে এসে কিশোর কোরবান আলীর চোখে গুল ছিটিয়ে দিয়ে বেদম মারপিট করে,
এতে গুরুতর আহত হলে উপস্থিত লোকজন ও সাবেক ইউপি সদস্য শহড় আলী বাঁধা দেয়,জাহাঙ্গীর ও তার লোকজন এ সময় বাঁধাদান কারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে,এতে সাবেক ইউপি সদস্যের লোক জন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের মধ্যে বাক বিতান্ডা ও ধস্তাধস্তি হয়,এতে টিনের চালে লেগে জাহাঙ্গীর হোসেনর মাথা থেকে রক্ত ঝরে।
এই ঘটনার রেশ ধরে আসামি জয়নাল,নবীর হোসেন,মুন্না মিয়া ক্ষিপ্ত হয়ে দুপুরে কিশোর কোরবান আলী বাসায় ফেরার পথে পুনরায় রড,লাঠি,বাঁশ দিয়ে এলোপাথারি ভাবে হামলা করে,এতে কোরবান আলীর একটি হাত মারাত্মক জখম হয় এবং তার কাঁধ থেকে হাত আলাদা হয়ে যায়,মারাত্মক জখম অবস্থায় কিশোর কোরবান আলীকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে,ডাক্তার জরুরী অপারেশন করে হাত কাঁধের সাথে জোড়া দেন বলে বিষয়টি নিশ্চিত করে তার পরিবার।এই ঘটনায় উভয় পক্ষের মোট ৪ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়।
এই ঘটনায় কিশোর কোরবান আলীর বড় ভাই রঞ্জু আহমেদ লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন,জাহাঙ্গীর হোসেনের মাথা থেকে রক্ত ঝড়ায় বিবাদী জয়নাল আবেদীন বাদী হয়ে সদর থানায় সাবেক ইউপি সদস্য শহড় আলীর ছেলে সহ ০৫জনের নামে একটি অভিযোগ পত্র দেন।সদর থানার এস আই সাইফুর ইসলামের সাথে কথা হলে জানান, অভিযোগ পেয়েছি উভয় পক্ষের তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply