ঈদ করা হলো না স্বামী-স্ত্রীর, দুজনই নিহত লালমনিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৬ জুন) রাত ১০টার দিকে সদর উপজলার ফকিরের তকেয়ায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগার আলী পেসকারের ছেলে ডিস ব্যবসায়ী বাবু মিয়া (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫)। তাদের দুই শিশু সন্তান রয়েছে।
এদিকে ওই দুর্ঘটনা পর দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সততা এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
একই সময় লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুড়িগ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন বাবু মিয়া ও তার স্ত্রী রোকসানা। পথে বাসটির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্বামীর মৃত্যুর শোকে ৭ ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু এ সময় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Leave a Reply