1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত

  • বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত

রাকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট অফিস  :

 লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত হয়েছে। আম,কাঁঠাল,লিচু,পেঁপে, আনারসসহ বাংলাদেশের প্রায় একশ ধরনের ফল নিয়ে এই উৎসব পালন করা হয়।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোড়ল হুমায়ুন কবির।

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। এছাড়াও বিদ্যালয়টির সকল অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা জানান, শিক্ষার্থীরা বিশেষ করে শিশুরা বই থেকে দেখেই ফল সম্পর্কে এতদিন ধারণা নিতো। অনেকেই ফলগুলো স্বচক্ষে দেখিনি।

শিক্ষার্থীদের ফল সম্পর্কে হাতে কলমে দেখাতে ও শেখাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews