1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীকে খুশি করতে শিশু চুরি, ১২ ঘণ্টা পর উদ্ধার

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

স্ত্রীকে খুশি করতে শিশু চুরি, ১২ ঘণ্টা পর উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে জুনায়েদ নামের আড়াই মাস বয়সী শিশু চুরি হওয়ার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জের বেত্রাহাটি এলাকা থেকে তাড়াইল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামের নানাবাড়ি থেকে জুনায়েদ নামের আড়াই মাস বয়সী শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।

পরে সোমবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি গ্রামের রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রুবেল ও তার শাশুড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

পুলিশ সুপার বলেন, আটককৃত রুবেলের স্ত্রী খাদিজার চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের কোন ছেলে সন্তান নেই। রোববার একটি হাসপাতালে রুবেলের স্ত্রীর খাদিজা আরও একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাই পুত্র সন্তান না থাকায় রুবেল সিঁধ কেটে ওই ছেলে শিশুটিকে চুরির পরিকল্পনা করেন।

রুবেলের শ্বশুর বাড়ি এবং চুরি হওয়া শিশু জুনায়েদের মায়ের বাড়ি একই এলাকায়। চতুর্থ বারের মতো রুবেলের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে খুশি করতে শ্বাশুড়ির সঙ্গে পরামর্শ করে জুনায়েদকে চুরি করার সিদ্ধান্ত নেন রুবেল।

জুনায়েদকে চুরি করার পর স্ত্রী খাদিজা একই সঙ্গে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম দেন বলে এলাকায় প্রচার শুরু করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিশু চুরির আসল ঘটনা।

এ দিকে শিশুটিকে উদ্ধারের পর তার মা সানজিদা আক্তার নাজনীনের কোলে তুলে দেন পুলিশ সুপার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews