1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার (২ মার্চ) রাতে ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত ইফতি নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মুমতাজ মুকুলের দ্বিতীয় স্ত্রী।আইবিএননিউজকে এ সংবাদ নিশ্চিত করেছেন সাংবাদিক এএসএম হামিদ হাসান ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুমতাজ মুকুলের দুই স্ত্রী। ছোট স্ত্রী ইফতিকে নিয়ে তিনি আলোরমেলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং তাঁর বড় স্ত্রী সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকায় বসবাস করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইফতির সঙ্গেই মুকুল বেশি সময় কাটাতেন, তবে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতেও তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে ইফতিকে দড়িতে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না। তবে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য প্রভাষক মুকুলকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

তিনি আরো বলেন, মৃত ইফতির স্বামী প্রভাষক মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews