1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কটিয়াদীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, নিজেস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকের আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।আইবিএননিউজকে এসংবাদ দিয়েছেন এএসএম হামিদ হাসান।

গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেল থেকে রাত্রি পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক এমপি, সদ্য জামায়াতে ইসলামীতে যোগদান করা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে তাঁর উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে যোগ দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

এরপর থেকে তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

এ ছাড়া গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। একই সঙ্গে নিজ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।

সাম্প্রতিক তার আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্নদলসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

শনিবার গণঅধিকার পরিষদের নেতা সৈয়দ আলীউজ্জামান, মো.স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, মো. লিটন মিয়া,

মোখলেছুর রহমান দাদন, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান ভুইয়াসহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি জামায়াতে যোগদান করেন।

নবাগত নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারে। এই বিশ্বাস থেকেই আমরূ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন,দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে যুক্ত হয়েছেন।

তিনি আরো বলেন,দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকেও সেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমার ব্যক্তিগত আহ্বানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews