1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিশুদের গোপনীয়তায় ব্যর্থ টিকটক, হতে পারে বড় অঙ্কের জরিমানা

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের ডাটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে ব্রিটেন। একটি তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক। খবর রয়টার্সের।

তদন্ত থেকে আরো জানা গেছে, অভিভাবকের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডেটা প্রক্রিয়া করতে পারে টিকটক।এ ছাড়া তারা একটি স্বচ্ছ উপায়ে ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদানেও ব্যর্থ হয়েছে।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য কমিশনারের অফিস (আইসিও) টিকটক এবং টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দেশে সতর্কের নোটিশ জারি করেছে।

তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, ‘সুরক্ষা কার্যকর করা ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি আইনগত দায়িত্ব। তবে আপাতত আমাদের দৃষ্টিতে টিকটক এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ‘

টিকটকের একজন মুখপাত্র ইমেইলে জানিয়েছেন, তারা যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করে। তবে তারা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।

টিকটক ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আইসিও।

সূত্র : রয়টার্স।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews