1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে নালা থেকে স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে, পুলিশ

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটে নালা থেকে স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে, পুলিশ 

এম ডি নজরুল ইসলাম :লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগে মধু চন্দ্র (১৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে ফরহাদ নামে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানী নগরে একটি নালা থেকে স্কুলছাত্র ফরহাদ আলীর (১৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মধু চন্দ্র ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে। মৃত স্কুলছাত্র ফরহাদ একই ইউনিয়নের শীববাড়ি এলাকার গরু ব্যবসায়ী শাহাজান আলীর ছেলে। সে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, মধু শিশুকালে বাবাকে হারিয়েছেন এবং মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। এরপর চাচার বাড়িতে বড় হয়। কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করে সে।

মাঝে মাঝে বাড়ি এসে বিভিন্ন জায়গায় চুরি করে আবার চলে যায়। কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল কেনে মধু। সেই মোটরসাইকেলটি পাশের গ্রাম শীববাড়ির ফরহাদের কাছে বিক্রি করে।

সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের। মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি স্কুলছাত্র ফরহাদ। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফরহাদের বাবা।

সেই জিডির সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। প্রথমদিকে ফরহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি মধু কাছে পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন মধু।

তবে মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডিটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। এ মামলায় মধুকে গ্রেফতার দেখানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews