1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, ধর্ষণকারীসহ ২জন আটক

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, ধর্ষণকারীসহ ২জন আটক

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গোবিন্দাসী এলাকায় ঘটে।

সোমবার (০৩ জুন) বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে কোনার মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। মেয়েটি গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

এঘটনায় ধর্ষণকারী সুলতান মিয়া (২৪) ও সহযোগী নুরনবী (২২) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ১ টার দিকে বিদ্যালয়ে যায়।

বিকেল ৪ টার পর বিদ্যালয় ছুটির পর ঘড়ি মেরামত করতে গোবিন্দাসী বাজারে যায় মেয়েটি। সেখান থেকে ফেরার পথে বখাটে সুলতান জোর করে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম মাষ্টারের প্রাইভেট পড়ানোর রুমের দিকে কোনার মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

পরে রাত ৯ টার সময় তাকে জনসম্মুখে নিয়ে আসলে এলাকাবাসী তাকে রক্ষা করে বাড়িতে পৌঁছে দেয়। তবে ধর্ষণকারী ও তার সহযোগী পালিয়ে যায়।

মেয়েটির বাবা জানান, আমার মেয়ে দুপুর ১ টার দিকে স্কুলে যায়। বিকেল ৪ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করি। কোথাও খুঁজে পেয়ে চিন্তায় পড়ে যাই।

পরে রাত ৯ টার দিকে আমার ভাতিজার বন্ধুর সহায়তায় বাড়িতে ফিরে আসে। পরে তার কাছে জানতে পারি চর অলোয়া আমতলা এলাকার হাছেন শেখের ছেলে নুরনবীর সহযোগিতায় গোবিন্দাসী পূর্বপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে বখাটে সুলতান মিয়া তাকে অমানবিক নির্যাতন করে।

তিনি আরও জানান- আমার মেয়ের সাথে যারা অমানবিক নির্যাতন করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।এলাকাবাসী জানান- মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এই নাবালক মেয়েটির সাথে জঘন্যতম নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন, এইরকম জঘন্য কাজ কেউ আর না করতে পারে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান- এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এঘটনায় এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews