1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে ১ লাখ ২৭ মেট্টিক টন দুধ উৎপাদন হচ্ছে

  • শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ১ লাখ ২৭ মেট্টিক টন দুধ উৎপাদন হচ্ছে

এম ডি নজরুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাট জেলায় ১ লাখ ২৭ মেট্টিক টন দুধ উৎপাদন হচ্ছে। আর চাহিদা রয়েছে ১ লাখ ৪০ লক্ষ মেট্টিক। গত কয়েক বছরে এ লক্ষমাত্রা অর্জিত হয়েছে বলে বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় বক্তারা জানিয়েছেন।

“টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় লালমনিরহাটে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে দশটায় জেলা কালেক্ট্রেরেট মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনাতন (পুরাতন ভবন)এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

লালমনিরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মতিয়ার রহমান এমপি।

অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, আদিতমারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারি, সাংবাদিকসহ গাভী পালনকারীরা অংশ নেন।আলোচনা সভায় সংসদ সদস্য মতিয়ার রহমান বলেন, মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সেই সাথে দেশে দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা বেশ লাভবান হবেন।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, লালমনিরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews