1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২৫ মণ ওজনের রাজা বাবু, দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ টাকা

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

২৫ মণ ওজনের রাজা বাবু, দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ টাকা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

 টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের কৃষক মজনু মিয়া রাজা বাবু নামে একটি ষাড় লালন পালন করেছেন কোরবানির জন্য।

সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে রাজা বাবুর লালন পালন করা হয়েছে রাজকীয়ভাবে। আড়াই বছর বয়সী শান্ত স্বভাবের রাজা বাবুর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, ভূট্টা ভাঙ্গা, ভূষি, কাচা ছোলা ও দানাদার খাবার।

চেহারায় রাজকীয় ভাব। লম্বায় ২০ ফুট ও উচ্চতায় সাড়ে ৫ ফুট। ওজন প্রায় ১ হাজার কেজি। ষাড়টির রঙ সাদা কালো। আদর করে ষাড়টির নাম রাখা হয়েছে রাজা বাবু।

কৃষক মজনু মিয়া বলেন, রাজা বাবুকে আমি ও আমার স্ত্রী আমাদের সন্তানের মতো আদর দিয়ে লালন পালন করেছি। এটি আমার পালের গরু। খুব শখ কইরা ষাড়টি বড় করেছি। ভালো খাবার খাওয়াইছি।

রাজা বাবুর ঘরে ফ্যান ও লাইট লাগাইছি। তিনি আরও বলেন, রাজা বাবুর স্বভাব অনেকটাই রাজাদের মতোই। সারাদিন খায় আর ঘুমায়। তাই এর নাম রাখছি রাজা বাবু। আর দাম চাইতাছি ১৩ লাখ টাকা। অনেক ব্যাপারী দাম করছে ৭ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয়রা জানায়, এত বড় ষাড় আমাদের এলাকায় খুব কমই দেখা যায়। তাই প্রতিদিন রাজা বাবুকে দেখতে ভীড় করছে উৎসুক জনতা।

এছাড়াও ব্যবসায়ীরা দরদাম করছেন ষাড়টি কিনতে। তবে চাহিদা মতো দাম না পাওয়ায় এখন পর্যন্ত ষাড়টি বিক্রি করেননি মজনু মিয়া।

এই ষাড়টি ক্রয় করতে চাইলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

মজনু মিয়া- ০১৭১৩৬০৭৩০৫, আব্দুল মালেক- ০১৭১৩৮৬৬০৩৯।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews