1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুর উপজেলা নির্বাচনে নার্গিস, বাবু ও লোপা নির্বাচিত

  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

ভূঞাপুর উপজেলা নির্বাচনে নার্গিস, বাবু ও লোপা নির্বাচিত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মোছাঃ নার্গিস বেগম (দোয়াত কলম) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩০ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফিরোজ চৌধুরী (হেলিকাপ্টার) পেয়েছেন ৫ হাজার ৮৩৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ মনিরুল ইসলাম বাবু (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরিফুর ইসলাম আরজু (টিউবওয়েল) পেয়েছেন ৯ হাজার ২৪১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ সাদিয়া আফরিন খানম (ফুটবল) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিফনূর মিনি (প্রজাপতি) পেয়েছেন ১৪ হাজার ৫১ ভোট।

তাদের এই বিজয়ে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিজয় আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করেছে।

উল্লেখ্য, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৫৯৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৩৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ২৬০ জন। মোট কেন্দ্র ৬৭ টি। এতে ৬৭ জন প্রিজাইডিং অফিসার,

৪৮৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৭৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews