1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রেজাউল করিম রাজু, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বিজয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান (আওয়াল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে তাসলীমা জেসমীন পাপিয়া বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইরতিজা হাসান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লোকমান হোসেন মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৯৫৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান (আওয়াল) ৪৩ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু তালা প্রতীকে ২৮ হাজার ৯০০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি এর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলীমা জেসমীন পাপিয়া প্রজাপতি প্রতীকে ৪৭ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীকে ২৯ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews