1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রিকশাচালকের পা ভেঙে দেওয়ার দায়ে ট্রাফিক পুলিশ ক্লোজড

  • শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

রিকশাচালকের পা ভেঙে দেওয়ার দায়ে ট্রাফিক পুলিশ ক্লোজড

সাভারে লোহার পাইপ দিয়ে এক রিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে ঢাকা উত্তরের ট্রাফিক পুলিশের এক রেকার ড্রাইভারকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাতে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে ফজলু নামে এক অটোরিকশা চালককে মারধর করেন সোহেল রানা।

ভুক্তভোগী রিকশাচালক ফজলু জানান, আমি পাকিজার সামনে থেকে রিকশা চালিয়ে গেন্ডার দিকে আসছিলাম। এসময় একটি মোটরসাইকেল করে ট্রাফিক পুলিশ আমাকে ধাওয়া দেয়। পরে আমি গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে এসে রিকশা ব্রেক করি।

 এসময় মোটরসাইকেল থেকে ট্রাফিক পুলিশ নেমে আমার বাম পায়ে লোহার পাইপ দিয়ে আঘাত করে। পরে আমাকে লোহার পাইপ দিয়ে পায়ে এলোপাথাড়ি মারধর করে। আমি হাত দিয়ে ঠেকাতে চেষ্টা করি, কিন্তু পারিনি। পরে আমি মাটিতে পড়ে যাই।

তিনি বলেন, সেখান থেকে আর দাঁড়াতে পারছিলাম না। পরে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে মারধর করা থামায় ওই ট্রাফিক পুলিশ। এরপরে আমাকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফী জানান, রিকশাচালককে মারধরের অভিযোগে রেকার ড্রাইভার সোহেলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews