1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

চলতি বছরের আগামী জুনে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ আয়োজনের ঘোষণা দিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। রোববার (১২ মে) সন্ধ্যায় সংগঠনের মহানগর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

এ সময় অ্যাওয়ার্ডের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইনের ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। আয়োজনে উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ এর জুরি বোর্ডের সদস্য দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল 24-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. রায়হান উল্লাহ রবিন, সিনিয়র সহ-সভাপতি অর্থসংবাদের হেড অব মার্কেটিং মাইনউদ্দিন সোহাগ, সহ-সভাপতি বার্তা২৪-এর ডেপুটি ম্যানেজার মো. নাছির উদ্দীন, সহ-সভাপতি অপরাধ জগৎ অনলাইন নিউজ পোর্টালের চিফ রিপোর্টার হাকিম মাহি, সহ-সভাপতি আরটিভির ডেপুটি ম্যানেজার মো. আরিফসহ ডিএমএফ-এর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের স্থান পরে জানিয়ে দেয়া হবে। প্রথমবারের মতো সাংবাদিকতা ও বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রেস কনফারেন্সে জানান, আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। এই বছর, ডিএমএফ সাতটি বিভাগে পুরস্কার প্রদান করবে। এর মধ্যে সাংবাদিকতার জন্য পাঁচটি এবং বিশেষ ক্যাটাগরিতে দুটি পুরস্কার থাকবে।

জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলোর মধ্য থেকে সেরা পাঁচ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে দুই জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত কোনো অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ক্যাটাগরি হল: অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, বিজনেস, সাংবাদিকতা, স্পোর্টস সাংবাদিকতা এবং বিনোদন সাংবাদিকতা।

আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। আবেদনের লিংক – https://forms.gle/aeauTTBuX7P6aWq79

এই অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে সাহায্য করবে বলে আশা ডিএমএফের।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews