1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

দেশের ইতিহাসে কখনও এত বেশি বৈষম্য ছিল না: জি এম কাদের

  • শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

দেশের ইতিহাসে কখনও এত বেশি বৈষম্য ছিল না: জি এম কাদের

বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।শনিবার (১১ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, যারা সরকারি দল করছেন, তারা সব ধরনের নিয়ম-নীতির বাইরে। তারা সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন। এমন কোনো বিষয় নেই যেখানে তারা বৈষম্য সৃষ্টি করছেন না।

তিনি বলেন, চাকরিবাকরি, ব্যবসা-বাণিজ্য যেখানে যাবেন প্রথমে দেখবে আপনি সরকারি দলের কি না। যদি আপনার পরিবারের কোনো সদস্য অন্য কোনো দল করে তাহলে আপনি কোনো সুযোগ-সুবিধা পাবেন না। আমরা চাই যারা বৈষম্য সৃষ্টি করছেন তারা নিপাত যাক।

জাপা চেয়ারম্যান বলেন, বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজের মতো কোনো প্রাইজ যদি থাকতো তাহলে বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত।

জি এম কাদের বলেন, এখন দেশের মালিকানা ছিনতাই হয়ে গেছে। মালিকানা জনগণের হাতে নেই। জনগণের কথা বলারই অধিকার নেই। বলতে গেলেই নানা ধরনের সমস্যা।

তিনি বলেন, বর্তমান সরকার একটা শক্তি-সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে। এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে।

নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আমাদের বুঝতে হবে আমরা জনগণের পক্ষে থাকব নাকি সুযোগ-সুবিধার পক্ষে থাকব। জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে এবং আমি সে রকম মনোভাব থাকা উচিত।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews