1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ও পরিবহন করে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ায় পথে এজাবুল ও টুটুল নামে দুই মাংস ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ওই গরুর মাংস জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত (গতরাত) সাড়ে ১০ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার বেলিব্রীজ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এই আদালত পরিচালনা করেন,

উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। মাংস ব্যবসায়ী এজাবুল জেলার নাচোল উপজেলার করমজা গ্রামের আবুল হোসেন ও টুটুল একই উপজেলার বেনীপুর গ্রামের তোফাজ্জুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে একটি অসুস্থ গরু জবাই করে পিকাপ যোগে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ায় পথে রহনপুর পৌর এলাকার বেলিব্রীজ এলাকায় আটক করে এলাকাবাসী।

পরে প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত হয়ে পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, স্থানীয় পশু সম্পদ অফিস থেকে অনুমতি না নিয়েই সকালে অসুস্থ গরু জবাই করে তারা। এরপর বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ওই দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত মাংস সকলের সামনে মাটির নীচে পুতে ফেলা হয়।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী জানান, অসুস্থ গরুর মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

এর ফলাফল আসলেই গরুটি কি রোগে আক্রান্ত ছিলো তা জানা যাবে। জরিমানার পাশাপাশি ওই মাংস বিক্রেতা এবং কসাইকে সর্তক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews