1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত

  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত 

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

৬ষ্ট তম উপজেলা নির্বাচনের গত ৮ তারিখ ছিল প্রথম ধাপের নির্বাচন, উক্ত নির্বাচনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা।

তিনি আনারস প্রতীক নিয়ে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু আহাদ আল মামুন ৩ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন। ১৩টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ৭৩ হাজার ২৯৯ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ৭১ হাজার ৪৫ ভোট বৈধ এবং ২ হাজার ২৫৪ ভোট অবৈধ হয়েছে।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পালকি প্রতীক নিয়ে আবু তৈয়ব বাদশা ৪৭ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ২১ হাজার ৮০৭ ভোট।

অপরদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত। খোকসা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন।

উপজেলার ৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, আল মাসুম মোর্শেদ শান্ত ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার

নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৫৩৯ টি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews