আগামীকাল ৯মে ২০২৪,বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (রাউন্ড টেবিল)
দেশবরেণ্য পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।খবর বাপসনিউজ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।
আলোচনায় অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেবেন। উক্ত আলোচনা সভায় সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকদের পক্ষথেকে আওয়ামী লীগনেতা এমএ করিম ।





Leave a Reply